নয়া দিগন্ত ডেস্ক
এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে কানাডার আলবার্টার ইউনিভার্সিটি অব ক্যালগেরি তাদের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এর মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ডাইনোসর পোশাকে একত্রিত হওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে তারা।
বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস টিমের নাম ‘ডিনোস’ হওয়ায় এই থিমের আয়োজন করা হয়। টেইলার ফ্যামিলি ডিজিটাল লাইব্রেরির সামনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মোট ৬৮২ ডাইনোসরের পোশাক পরে অংশ নেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে এই রেকর্ডটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কক্স সায়েন্স সেন্টার অ্যান্ড অ্যাকোয়ারিয়ামের দখলে ছিল, যেখানে ৪৬৮ জন ডাইনোসর পোশাকে অংশ নিয়েছিলেন।
এই আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের গর্ব ও সৃজনশীলতাকে এক সাথে তুলে ধরার পাশাপাশি তাদের ৬০ বছরের মাইলফলককে আরো স্মরণীয় করে তুলেছে। ইন্টারনেট।



