ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু’টিতে পঞ্চাশের দেখা পেয়েছিলেন ইংলিশ টপঅর্ডার ব্যাটার জো রুট। সিরিজের শেষ ম্যাচে গতকাল চমৎকার ব্যাটিংয়ে উপহার দিলেন সেঞ্চুরি (১১১*)। আরেক প্রান্তে টর্নেডো ইনিংসে ২০০-এর বেশি স্ট্রাইক রেটে ক্যারিয়ার সেরা ৬৬ বলে ১৩৬ রানে অপরাজিত হ্যারি ব্রুক। এই দু’জনের অবিচ্ছিন্ন ১৯১ রানের জুটি লঙ্কানদের বিপক্ষে তাদেরই মাটিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ।
কলম্বোতে গতকাল ব্রুক-রুটের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৫৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে এই প্রথম ৩৫০ রান স্পর্শ করল ইংলিশরা। এর আগে ১৯৮৩ সালে টন্টনে ৩৩৩ রান ছিল আগের সর্বোচ্চ। ওয়ানডেতে রুটের এটি ২০তম সেঞ্চুরি। ১০৮ বলে ১১১ রানের ইনিংসটি সাজান ১ ছক্কা ও ৯ চারে। আর ৯ ছক্কা ও ১১ চারে তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিতে ১৩৬ রান করে অপরাজিত থাকেন ব্রুক।
৩৫৮ রানের বিশাল লক্ষ্যকে তাড়া করতে নেমে ৩৫ ওভারে ৬ উইকেটে ২৩৫ রান সংগ্রহ শ্রীলঙ্কার। ২০০ স্ট্রাইক রেটে ২৫ বলে ৫০ রান করে আউট হন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৭৯ রান নিয়ে উইকেটে ছিলেন পবন রতœায়েকে। অপর প্রান্তে ৯ রানে ছিলেন ওয়াল্লালেগে।



