পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও কোরবানির ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ মুসলিম লীগের

Printed Edition

ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও কোরবানির ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে গতকাল বিজয়নগরস্থ সুং গার্ডেন রেস্টুুরেন্টে বাংলাদেশ মুসলিম লীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টি-প্রধান জুবেইদা কাদের চৌধুরী। আলোচনায় আরো ছিলেন মুসলিম লীগের আনোয়ার হোসেন আবুড়ী, অ্যাডভোকেট ফকির জসিম উদ্দিন, আকবর হোসেন পাঠান, এস.আই. ইসলাম মিলন, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, আব্দুল খালেক ও কেন্দ্রীয় নেতারা।

বিভিন্ন জেলা থেকে আগত বাংলাদেশ মুসলিম লীগের কর্মীরা ভারতের মুসলমানদের ওপর উগ্রবাদী বিজেপি কর্তৃক হামলা, হত্যা, গুম, ঘর-বাড়ি জ্বালানো ও মসজিদ-মাদরাসা ভেঙে ফেলার তীব্র প্রতিবাদ জানান এবং ভারতে গরু, মহিষ, মেষ জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা করা হয়। নেতারা বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান না হলে বাংলাদেশ আজ কাশ্মীরের মতো ভারতের অংশ হয়ে থাকতো। মুসলিম লীগ প্রধান জুবেইদা কাদের চৌধুরী আরো বলেন ভারতীয় মুসলমানরা আমাদের ভাই। তাদের রক্ষাকল্পে প্রয়োজনে আমরা লড়াই করে তাদেরকে নিপীড়নের হাত থেকে রক্ষা করবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য কারণ শক্তি শালী বাংলাদেশ ও পাকিস্তানই পারে ভারতের মুসলমানদেরকে রক্ষা করতে। তিনি ভারতীয় সরকারকে হুশিয়ার করে বলেন যদি মুসলমানদের উপর আর নির্যাতন করা হয় তাহলে বাংলাদেশের মুসলমানরা আর চুপ করে বসে থাকবে না। বিজ্ঞপ্তি।