বিনোদন প্রতিবেদক
ময়মনসিংহের মেয়ে জীম, পড়ছেন রাজধানীর জগন্নাথ বিশ^বিদ্যালয়ের নাট্যকলা বিভাগে দ্বিতীয় বর্ষে। অভিনয়ের প্রতি ভীষণ ভালোলাগা থেকে জীম নাটকে অভিনয় শুরু করেছিলেন। একটা সময় যখন তার স্বপ্ন ছিল ঈদে এক-দুইটা নাটক প্রচারে এলেই তিনি তারুণ খুশি থাকবেন, সেই জীম এখন একের পর এক নাটকে কাজ করা নিয়ে ভীষণ ব্যস্ত। এরই মধ্যে রুবেল আনুশের ‘নীল রেইনকোট’ নামের একটি নাটক ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকে জীমের অনবদ্য অভিনয় প্রশংসিত হচ্ছে। এরই মধ্যে মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় পাঁচটি ও মেহেদী হাসান জনির নির্দেশনায় চারটি নাটকে অভিনয় করেছেন জীম। যার মধ্যে বেশির ভাগ নাটকেই তার বিপরীতে আছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা আরশ খান। আরো আছেন নাওভী, প্রান্ত। আগামী ভালোবাসা দিবসে প্রচারে আসছে জীম অভিনীত রাকিবুল হাসান তানভীর পরিচালিত ‘পাশে থেকো’ শিরোনামের একটি নাটক। সকাল আহমেদ-এর পরিচালনায় ‘দোষটা কার’ নাটকের দুই পর্বে অভিনয় করেই জীম মূলত একজন অভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন। এর পরপরই অভিনয়ে তার ব্যস্ততা বেড়ে যায়। জিটিভিতে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘যতœ’তেও অভিনয় করে জীম রয়েছেন আলোচনায়। এই ধারাবাহিকেও তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। প্রতিনিয়ত ধারাবাহিকটিতে অভিনয়ের জন্য সাড়া পাচ্ছেন তিনি। জীম বলেন,‘ এই মুহূর্তে একের পর এক নাটকে কাজ করা নিয়ে ব্যস্ত সময় পার করছি। নাটকেও প্রতিনিয়ত কাজ করা নিয়ে ব্যস্ত থাকতে হয়, আবার পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকতে হয়। যে কারণে কাছের অনেক মানুষের ফোন কলে ঠিকঠাক মতো সাড়াও দিতে পারি না, বিষয়টা আমার নিজের কাছেই খারাপ লাগে। তবে আমি জানি তারা আমাকে বুঝেন। আর আমি সবার সাথেই অভিনয় করতে চাই। নিদিষ্ট একজনের সাথে কাজ করায় সীমাবদ্ধ থাকতে চাই না। আমি আগামীতে অপূর্ব ভাইয়া, তৌসিফ ভাইয়া, জোভান ভাইয়া’সহ সবার সাথেই কাজ করতে চাই। একজন ভালো মানুষ হতে চাই আর নিজেকে একজন অভিনেত্রী হিসেবে এমন জায়গায় নিয়ে যেতে চাই যেন আমার মৃত্যুর পরও দর্শক আমাকে আমার করা ভালো কাজগুলোর জন্যও যেন স্মরণ করেন।’ বাবু সিদ্দিকীর পরিচালনায় ‘সিক্রেট গার্লফ্রে-’ নাটকে জীম প্রথম অভিনয় করেন। ‘দেবী’ সিনেমায় তিনি জয়া আহসানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর আর সিনেমায় তার কাজ করার সুযোগ হয়ে উঠেনি। জীম তিন বোনের মধ্যে মেঝ। তার বড় বোন মিম, ছোট বোন রিম।



