বিএমইউতে বিশ্ব নার্স দিবস উদযাপিত

Printed Edition
বিএমইউতে বিশ্ব নার্স দিবস উদযাপিত
বিএমইউতে বিশ্ব নার্স দিবস উদযাপিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে গতকাল র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব নার্স দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বিএমইউ ক্যাম্পাসে র‌্যালি উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবনরক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত র‌্যালিটি বিএমইউ ক্যাম্পাস প্রদক্ষিণ করে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে বিএমইউর এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার বলেন, বিএমইউর নার্সিং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। নার্সিং একটি পবিত্র পেশা। নার্সিং শিক্ষা, গবেষণা ও সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বাংলাদেশের গণমানুষের স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে হবে। হতাশা ও সীমাবদ্ধতা থাকলেও তা জয় করে নার্সবৃন্দকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান অপরিসীম। নার্সিং পেশার উন্নয়নে প্রয়োজনীয় পদ সৃষ্টি, আবাসনের ব্যবস্থা, প্রশিক্ষণ কর্মশালা জোরদার করার ক্ষেত্রে নিজেদেরকেই এগিয়ে আসতে হবে।

কর্মসূচিতে পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ গাজী, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা: মো: জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক (হাসপাতাল) ডা: মোহাম্মদ আবু নাছের, হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও উপরেজিস্ট্রার (শিক্ষা) ডা: নাসরীন আক্তার, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ মো: লুৎফর রহমান, সেবা তত্ত্বাবধায়ক রাশিদা বেগম, গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের সহযোগী অধ্যাপক দেলোয়ারা বেগম, সহকারী অধ্যাপক হাছিনা আক্তার, সহকারী অধ্যাপক নুপুর ডি কস্তা, সহকারী অধ্যাপক বীথিকা মালি, প্রভাষক টুম্পা ঘরামি, প্রভাষক নাঈমা ছিদ্দিকা, প্রভাষক দিপীকা মজুমদার, প্রভাষক সুজন মিয়া, উপসেবা তত্ত্বাবধায়ক শারমিন আক্তার, উপসেবা তত্ত্বাবধায়ক মোসা: বিজলী খাতুন, উপসেবা তত্ত্বাবধায়ক মোহাম্মদ আসাদুজ্জামান, উপসেবা তত্ত্বাবধায়ক নুরুন নাহার স্বপ্না, উপসেবা তত্ত্বাবধায়ক মালেহা, উপসেবা তত্ত্বাবধায়ক নার্গিস পারভীন, উপসেবা তত্ত্বাবধায়ক নাজনীন নাহার মাহফুজা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএমইউর নার্সরা অংশ নেন। বিজ্ঞপ্তি।