হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের নতুন কনজ্যুমার শাখার উদ্বোধন হয়েছে। গতকাল রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ শাখার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কনজ্যুমার শাখার উদ্বোধন করেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সিনিয়র পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) অধ্যাপক কামরুন নাহার হারুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য ও শিক্ষা সেবায় এরই মধ্যে বিশ্বস্ততা প্রমাণ করেছে হামদর্দ। এখন কনজ্যুমার পণ্য দিয়ে গ্রাহকের চাহিদা পূরণ করতে অঙ্গীকারাবদ্ধ আমরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড.
আবদুল লতিফ মাসুম, হামদর্দ বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য মাওলানা আবদুল মুনায়েম, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ার, পরিচালক উৎপাদন বশির আহম্মদ , পরিচালক ক্রয় মোহাম্মদ শরিফুল ইসলাম, পরিচালক প্রশাসন মো: আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত পরিচালক মানবসম্পদ উন্নয়ন মো: মিজানুর রহমান, উপপরিচালক বিপণন ডা: আবুল তৈমুর চৌধুরী , উপপরিচালক বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স আবু জাফর মো: সাদেক, কনজ্যুমার ম্যানেজার আরিফুল ইসলাম।
অনুষ্ঠান উপস্থাপনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।
হামদর্দের উল্লেখযোগ্য কনজ্যুমার পণ্যের মধ্যে রয়েছে আমরুপালি, রুহআফজা, ইনস্ট্যান্ট ড্রিংক পাউডার (ম্যাঙ্গো ও অরেঞ্জ), আমরুপালি ম্যাঙ্গো বার, আমরুপালি ম্যাঙ্গো বার (কালোজিরা) , ইহরাম নিম বাথিং বার, ইহরাম সোপ , মেলোরা, ক্লোভগার্ড, চ্যবনপ্রাশ, হামদর্দ আমলা তেল, ইসপাগুল, এলোফ্রেশ, হামদর্দ মধু, হজমিট্যাব, ওআরএস, হামদর্দ বাম ও জশিনা হারবাল চা। বিজ্ঞপ্তি।



