দ্য ডন
ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ফাতাহ-৪-এর পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির আর্মির রকেট ফোর্স কমান্ড দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, এই অস্ত্রব্যবস্থা ‘উন্নত এভিওনিকস এবং অত্যাধুনিক নেভিগেশন সহায়ক প্রযুক্তিতে সজ্জিত’ এবং এটি ‘দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘সেনাবাহিনীর অপারেশনাল দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত নির্ভুলতা ও অধিক টিকে থাকার সক্ষমতার জন্য সংযোজিত বিভিন্ন সাবসিস্টেমের কারিগরি সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছে।’ আইএসপিআর জানায়, এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণের সময় পাকিস্তান আর্মি রকেট ফোর্স কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি ক্ষেপণাস্ত্র উন্নয়ন সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।



