বালোগুন ইস্যুতে ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের বিশ্বকাপে লাল কার্ডজনিত এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। সংস্থাটির সভাপতি লিসে কাভেনেস বলেছেন, এ সিদ্ধান্ত ফুটবলের ন্যায্যতা ও নিয়মের প্রতি আস্থা ক্ষুণœ করেছে এবং বিষয়টি ফিফার নৈতিকতা কমিটির সামনে তোলা হবে।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপে লাল কার্ড দেখায় স্বয়ংক্রিয়ভাবে পরের ম্যাচে নিষিদ্ধ হন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন। কিন্তু পরে ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করলে বেলজিয়ামের বিপে খেলতে পারেন তিনি।

এ সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে হস্তপে করেছিলেন এমন তথ্য প্রকাশ্যে আসার পর সমালোচনা আরো তীব্র হয়। শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসকে দেয়া এক সাাৎকারে কাভেনেস বলেন, ‘এভাবে নিয়ম পরিবর্তন করা খুবই বিপজ্জনক। এটি এমন একটি দৃষ্টান্ত তৈরি করে, যা পুরো ফুটবলকেই ঝুঁকির মুখে ফেলতে পারে। মৌলিক নিয়মের সাথে আপস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরো বলেন, ‘এ সিদ্ধান্ত কখনোই হওয়া উচিত ছিল না। সবাইজানে, এটি স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি; বাইরের শক্তির প্রভাব এতে ছিল। এখন ফিফার নেতৃত্বের উচিত এটিকে ভুল হিসেবে স্বীকার করা।’ কাভেনেসের অভিযোগ, নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ফিফার শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-কামালি একাই নিয়েছেন। কমিটির অন্য সদস্যদের সাথে কোনো আলোচনা করা হয়নি, যা বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের েেত্র সুশাসনের পরিপন্থী। তার মতে, কোনো রাষ্ট্রনেতার চাপ বা রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার করা ফুটবলের জন্য অত্যন্ত বিপজ্জনক নজির। এতে ভবিষ্যতে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃত্ব আন্তর্জাতিক ফুটবলের সিদ্ধান্তে হস্তপে করার সুযোগ পেতে পারে।

এনএফএফ সভাপতি জানান, বিষয়টি তাদের পরবর্তী বোর্ড সভায় উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে ফিফার নৈতিকতা কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে নরওয়ে। এর আগে ডোনাল্ড ট্রাম্পকে ফিফার উদ্বোধনী ‘পিস প্রাইজ’ দেয়ার সিদ্ধান্ত নিয়েও সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ করেছিল নরওয়ে ফুটবল ফেডারেশন।