চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে আদনানুল আলম শাওন হত্যা মামলার প্রধান আসামি মো: রাহাত হোসেন রিফাতকে গ্রেফতার করেছে র্যাব-৭। ৯ মে রাতে তাকে পাহাড়তলী থেকে ধরা হয়। রাহাত হোসেন রিফাত (২৬) সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা এলাকার আলী আবছারের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, শাওন হত্যা মামলার রিফাত দীর্ঘদিন আত্মগোপনে ছিলে। সম্প্রতি পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী পোর্ট লিংক রোড এলাকায় সে অবস্থান নেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরা হয়। তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।



