প্রশ্নোত্তর

Printed Edition
প্রশ্নোত্তর
প্রশ্নোত্তর

প্রশ্ন : জুমআর দিন খুতবা শুরুর আগে চার রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। এই নামাজ যদি আমি বাসা থেকে পড়ে আসি তাহলে মসজিদে যখন সুন্নাত নামাজ আদায় করতে বলে তখন আমি অন্য নফল নামাজের নিয়ত করতে পারব কি?

উত্তর : জুমআর দিন খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত সুুন্নাত নামায পড়া যাবে, এটা সহিহ হাদিসে আছে। সুতরাং আপনি বাসায় নামাজ পড়তে পারবেন, মসজিদে এসে খুতবা শুরুর আগপর্যন্ত নামাজ পড়তে পারবেন। খুতবার আগে শুধু চার রাকাত পড়তে হবে, বেশি-কম করা যাবে না, বিষয়টা এ রকম না। আপনি বেশিও পড়তে পারেন। কম করলেও সমস্যা নেই। রাকাত নির্ধারিত নয়। এগুলো সুন্নাত নামাজ, যত বেশি আদায় করবেন তত বেশি সাওয়াব হবে।

-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট