ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের কাছে টানা তিন টেস্টে হেরে হতাশ পাকিস্তান। সবশেষ গেল সপ্তাহে মিরপুর টেস্টে হারের পর এবার শাস্তিও পেতে হয়েছে শান মাসুদের দলকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটার পাশাপাশি মন্থর ওভার রেটের কারণে জরিমানাও করা হয়েছে তাদের। নির্ধারিত সময়ে আট ওভার কম করেছে পাকিস্তান। এতে জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ৪০ শতাংশ। সেই সাথে কেটে নেয়া হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আটটি পয়েন্ট।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে তিন ম্যাচ খেলা পাকিস্তানের পয়েন্ট এখন স্রেফ ৪। পয়েন্ট কাটার আগে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ছিল তারা। এখন অষ্টম স্থানে নেমে গেছে দলটি (১১.১১ শতাংশ)। ৩১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে সাতে ইংল্যান্ড। তিন ম্যাচ খেলে ১৬ পয়েন্ট বাংলাদেশের। ৪৪.৪৪ শতাংশ নিয়ে ষষ্ঠ স্থানে আছে টাইগাররা।



