নিজস্ব প্রতিবেদক
বিনা মূল্যে দরিদ্র শিশু হৃদরোগীদের হার্ট অপারেশন প্রোগ্রাম উদ্বোধন করেছে সারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিস। গতকাল শনিবার বেলা ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এ প্রোগ্রাম উদ্বোধন করা হয়। বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মল হার্ট মিশন-২০২৬ নামের এই প্রোগ্রাম উদ্বোধন করেন।
৩০তম পেডিয়াট্রিক কার্ডিয়াক ইন্টারভেনশনাল ওয়ার্কশপ নামের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমিরাত দূতাবাসের ফরেন ডোনেশন বিভাগের প্রধান রাশেদ আল মিল এবং শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রজেক্ট ও ডোনেশন বিভাগের ডিরেক্টর ড. আলী আল রাশিদী। এতে আরো উপস্থিত ছিলেন সারজাহ চ্যারিটির কমকর্তা নুর মোহাম্মাদ ও ইউসুফ কিনদিল এবং সারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংযুক্ত আরব আমিরাতের পাঁচজন বিশেষজ্ঞ ডা: সরাসরি তত্ত্বাবধান এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকার সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ৯-১২ মে পর্যন্ত চার দিনব্যাপী এ কর্মসূচিতে ৮০ জন দরিদ্র শিশু হৃদরোগীর হার্ট অপারেশন করা হবে। বিজ্ঞপ্তি।



