ওমানে মর্মান্তিকভাবে নিহত রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার চার ভাইয়ের শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে গেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়া আসনের প্রার্থী ডা: এ টি এম রেজাউল করিম। শুক্রবার বিকেলে তিনি নিহতদের গ্রামের বান্দারাজার পাড়া জামে মসজিদে আসরের নামাজ শেষে মরহুমদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতে অংশ নেন। পরে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং গভীর শোক ও সমবেদনা জানান। এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে তিনি ও তার সংগঠন পরিবারের পাশে থাকবে। পাশাপাশি তিনি স্থানীয়দেরও মানবিক সহায়তা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।



