বগুড়া অফিস
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬-২৮) নির্বাচনে সভাপতি, সহসভাপতির তিনটি ও পরিচালকের ৯টিসহ ১২টি পদে ৪৪ জন প্রার্থীকে বৈধ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন বোর্ড। বুধবার তফসিল মোতাবেক যাচাই বাছাইয়ে কোনো প্রার্থিতা বাতিল হয়নি। তাই বোর্ড চেয়ারম্যান ও জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোছা: আছিয়া খাতুন বৈধ প্রার্থীর এ ঘোষণা দেন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন হলেন এম এস এম আতিকুর রহমান বাদল, মো: সেলিম রেজা, মো: মোজাম্মেল হক লালু ও মো: মাহমুদুর রহমান শিপন। সহসভাপতির দু’টি পদে আটজন প্রার্থী হলেন, অ্যাডভোকেট মো: হামিদুল হক চৌধুরী হিরু, মো: শফিকুল ইসলাম খোকন, মো: মাহমুদুর রহমান শিপন, মো: মামুনুর রশিদ মামুন, মো: এরশাদুল বারী এরশাদ, এ টি এম শফিকুল হাসান, একরামুল কবির আহম্দে ও খন্দকার মেজবাউল হক রন্টু ।
পরিচালকের আটটি পদে ৩২ জন প্রার্থী হলেন, এম এম রুবেল তালুকদার, সুমন কুমার শিং, খন্দকার মেজবাউল হক রন্টু, মো: শফিকুল ইসলাম খোকন, এস এম নুর ই আলম সিদ্দিকী পল্লব, শ্রী পরিমল চন্দ্র দাস, শামসুল হক, মো: শাহীনুর ইসলাম সবুজ, মো: রাশেদুল ইসলাম, মো: আজিজুর রহমান মিল্টন, মো: মতিউর রহমান, মো: আব্দুল জলিল, মো: আকতারুজ্জামান সরকার, মো: জাকিউল ইসলাম, মো: শাহিনুর ইসলাম, মো: শাহফুজুল হক, মো: জর্জিস হোসেন, মো: রফিকুল ইসলাম, সৈয়দ সোহেল আহম্মেদ, মো: কায়েস, মো: মহররম আলী, মো: আব্দুল বাছেদ, মো: মোছাহাভ ইসলাম, এ টি এম শফিকুল হাসান (জুয়েল), শ্রী অনিল কুমার পোদ্দার, একরামুল কবির আহম্মেদ, মো: শহিদুল ইসলাম, প্রদীপ কুমার প্রসাদ, কামাল ইয়েনেনু, ইমদাদ আহম্মেদ, মো: রায়হান হক ও মো: মানিক সরকার।



