ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের এক সভা সোমবার ভার্চুয়াল পাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মো: খুরশীদ আলম এতে সভাপতিত্ব করেন। সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো: আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এস. এম. আব্দুল হামিদ, এফসিএ, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান উপস্থিত ছিলেন। সভায় ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়। একই সাথে মো: আলতাফ হুসাইনকে ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়। বিজ্ঞপ্তি।
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
Printed Edition



