জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাথে চীনের হুবেই ইউনিভার্সিটির একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সেমিনার কক্ষে এ চুক্তি সই হয়।
চুক্তিতে জাবির পক্ষে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং হুবেই ইউনিভার্সিটির পক্ষে অধ্যাপক ড. লিউ জিয়ানপিং সই করেন। চুক্তির আওতায় বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ হিসেবে স্মার্ট হেলথ, ডিজিটাল ট্রান্সফরমেশন, দ্বিপক্ষীয় শিক্ষা ও গবেষণা, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
এ সময় অন্যানের মধ্যে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক মো: মাফরুহী সাত্তার, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নিহাদ আদনান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: রেজাউল করিমসহ দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও হুবেই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসের ডিরেক্টর অধ্যাপক ড. কাই লেই, স্কুল অব কম্পিউটার সায়েন্সের ডিন অধ্যাপক ড. ঝাং ইয়ান, কলেজ অব হেলথ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক ড. চেন হঙঝিয়ানসহ প্রতিনিধিদলের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।



