মাহিয়ার অসাধারণ সাফল্য

Printed Edition

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

মাহিয়া খাতুন পুঠিয়া উপজেলার সাতবাড়িয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। হাড়োগাথি গ্রামের হতদরিদ্র আজিজুল ইসলামের মেয়ে। নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ জেলা পর্যায়ে সবাইকে পেছনে ফেলে অসাধারণ সাফল্য অর্জন করায় খুশি পুঠিয়াবাসী। রাজশাহী জেলায় মাহিয়া ২০০ মিটার দৌড়ে প্রথম এবং ৫০ মিটার সাঁতারে দ্বিতীয় স্থান অধিকার করে। মাহিয়ার স্বপ্ন সে একজন বড় খেলোয়াড় হতে চায়।