অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানা, মালামাল জব্দ

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত একটি চুনা কারখানার মালামাল জব্দ করেছে প্রশাসন। একই সাথে কারখানার পাথর ও অন্যান্য সামগ্রী সংরক্ষণের জন্য সেখানে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় সরেজমিন দেখা যায়, কারখানার বিভিন্ন মালামাল ও চুন তৈরির পাথর ট্রাকে করে উপজেলা সদরে নিয়ে যাওয়া হচ্ছে। কারখানার নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন গ্রাম পুলিশ সদস্যরা।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন ভাটেরচর নতুন রাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে একটি চুনা কারখানা পরিচালিত হয়ে আসছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে সম্প্রতি সেখানে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্য রহিম বাদশা জানান, গত শুক্রবার রাত থেকে তারা কারখানাটি পাহারা দিচ্ছেন। রোববার সকাল থেকে কারখানার মালামাল ও পাথর উপজেলা সদরে নেয়ার কাজ শুরু হয়েছে।