খেলা দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে গতকাল দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জাইমাকে স্টেডিয়ামে ফুলেল অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিসিবির পরিচালকরা।

জাইমা যখন মাঠে এসে উপস্থিত হয়েছেন, তখন টস হয়ে গেছে বাংলাদেশ-পাকিস্তানের। টস জিতে স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বেশ উৎফুল্ল চিত্তেই খেলা উপভোগ করেছেন জাইমা। ম্যাচেও বাংলাদেশের সহজ জয়।