শেষ মুহূর্তে পুলিশ সপ্তাহের পদক অনুষ্ঠান স্থগিত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাত পোহালেই পুলিশ সপ্তাহ- ২০২৬। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ প্রধানমন্ত্রী কাছ থেকে পুলিশে বীরত্বপূর্ণ ও সাহসিকতার জন্য পদক গ্রহন।

তবে পদক ঘিরে নানা বিতর্ক সৃষ্টি হওয়ায় শনিবার শেষ মুহূর্তে এসে স্থগিত করা হয়েছে পদক প্রদান অনুষ্ঠান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের বর্ণাঢ্য আয়োজনে বড় ধাক্কা এখনো জারি হয়নি পদকের প্রজ্ঞাপন। পুলিশ সপ্তাহ শেষে কোনো এক দিন পদক অনুষ্ঠান নতুন করে আয়োজন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন, এবার পুলিশ সপ্তাহে থাকছে না অন্যতম আকর্ষণ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান অনুষ্ঠান।

‘১০৯টা পদক দেয়ার প্রস্তাব ছিল। যেটি স্থগিত করা হয়েছে। পুলিশ সপ্তাহের সুবিধাজনক সময়ে দেয়া হবে। আপাতত পুলিশ সপ্তাহে পদকের অনুষ্ঠানটি বাদ যাচ্ছে।’