শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরিয়াহ্ পরিপালনের ওপর গুরুত্বারোপ এবং উপস্থাপিত বিভিন্ন বিষয়ে শরিয়াহ্ আলোকে দিকনির্দেশনা ও অনুমোদন প্রদান করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির সদস্য মুফতি আব্দুল্লাহ মাসুম। তাছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং শরিয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মো: আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির সভা
Printed Edition



