বরেণ্য ব্যক্তিত্ব বিচারপতি মোহাম্মদ আবদু রউফের কর্মময় জীবন নিয়ে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে বারাকাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে আমৃত্যু কাজ করে গেছেন। নাগরিক সমাজের শীর্ষ ব্যক্তিত্ব বিচারপতি রউফ দেশ-জাতির কল্যাণে সবসময় বলিষ্ঠ কণ্ঠ ছিলেন। ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন।
দেশ-বিদেশে তার অসংখ্য ভক্ত-অনুরাগী ও শুভাকাক্সক্ষীরা এই স্মারক গ্রন্থে লেখা, স্মৃতিচারণ, গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি ও তথ্য দিয়ে অংশ নিতে পারেন। নির্বাচিত লেখা ও বিষয় অন্তর্ভুক্ত হবে। স্মারক গ্রন্থ সম্পাদনা ও প্রকাশনার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৯ জুনের মধ্যে লেখা, ছবি ও তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে। ঠিকানা: দি বারাকাহ ফাউন্ডেশন, ১৮ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার রেলগেট, ঢাকা-১২১৭। অথবা ইমেইল : নধৎধশধযভড়ঁহফধঃরড়হ@মসধরষ.পড়স, হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৩২১ ১৪৩৫২৮ নম্বরে তথ্য পাঠাতে পারেন। বিজ্ঞপ্তি।



