মুসলিম লীগ নেতা এম এ মতিনের মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি জাতীয় সংসদের দ্বিতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগের সংসদীয় দলের নেতা আলহাজ এম এ মতিনের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ। তার স্মরণে আজ ১৯ জানুয়ারি সোমবার বাদ আছর মরহুমের ব্যবসায়িক কার্যালয় ১১ নম্বর মতিঝিল এল্লাল চেম্বারে মরহুমের ঘটনাবহুল জীবনের ওপর এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মুসলিম লীগ। সভায় সভাপতিত্ব করবেন মুসলিম লীগের সভাপতি জুবায়দা কাদের চৌধুরী, বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি অ্যাডভোকেট মো: জসীমউদ্দিন ও আবু সাইদ মোল্লা, তারেক জমির সজীব, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডা: হাজেরা বেগম, জহির উদ্দিন মো: বাবর, সাংগঠনিক সম্পাদক এস আই ইসলাম মিলন, মুসলিম লীগ মনোনীত ঠাকুরগাঁও-৩ প্রার্থী এস এম খলিলুর রহমান ও দিনাজপুর-২ প্রার্থী মোহাম্মদ মোকাররম হোসেনসহ জাতীয় ও দলীয় নেতারা।

মরহুমের ছেলে রাজনীতিবিদ সালাউদ্দিন মতিন (প্রকাশ) দেশবাসীর কাছে তার পিতার জন্য দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি।