প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ধর্মমন্ত্রীর নেতৃত্বে মহাসড়কে জনতার ঢল

Printed Edition

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, নিম্নআয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ ও স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং চাঁদপুর বিএনপির সমাবেশসহ বেশ কয়েকটি কর্মসূচি নিয়ে চাঁদপুর যাত্রা পথে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে মহাসড়কজুড়ে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

এর অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ অংশে মুরাদনগরের ছয়বারের এমপি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে হিন্দু, মুসলিম, আলেম ওলামা, কৃষক ও সাধারণ জনতার ঢল নামে।

এ সময় বেতন বোনাস দেয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন হাতে মুরাদনগরের আলেম ওলামা ইমাম মোয়াজ্জিনরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

‘স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় গর্বিত মুক্তিযুদ্ধাগণ’ শিরোনামে ব্যানার হাতে অভ্যর্থনা জানান মুরাদনগর উপজেলার বীর মুক্তিযোদ্বারা।

হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত ও পুরোহিতদের বোনাস দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা শিরোনামে ব্যনার হাতে উলু ধ্বনি দিয়ে অভ্যর্থনা জানান হিন্দু ধর্মাবলম্বীরা। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফুল হাতে হাজার হাজার নারী মহাসড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। আর ধানের শীষ হাতে মাথাল মাথায় কাঁধে লাঙ্গল নিয়ে শত শত কৃষক কৃষিকার্ডের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রী বাস থামিয়ে ধর্মমন্ত্রীর সাথে মুসাফাহ নেতাকর্মীদের সাথে সালাম বিনিময় করেন। ধর্মমন্ত্রীর নেতৃত্বে জনতার ঢলে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী শাহ আরেফীন ও গোলাম মহিউদ্দিন মোল্লা।

উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অন্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্যসচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, হাজী ইদ্রিস, শাহ আলম সরকার, সদস্য সোহেল আহমেদ বাবু। উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, সহসভাপতি তাছলিমা আক্তার, সাধারণ সম্পাদক ছিনু বেগম, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও সদস্যসচিব সৈয়দ হাসান আহমেদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা। ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ও সদস্যসচিব সুমন মাস্টার। বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ ও আব্দুল মতিন। নবীয়াবাদ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম, মাওলানা হাফেজ আমিনুল ইসলাম, মুফতি সাদেকুর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ইকবাল হোসাইন, মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ, সহসভাপতি দয়াল পাল ও সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর প্রমুখ।