বরিশাল ব্যুরো
সাম্প্রতিক সময়ের যুদ্ধ, আমাদের জ্বালানি স্বনির্ভরতাকে ক্ষুণœ করেছে। বর্তমান সরকার এই জ্বালানি সঙ্কট মোকাবেলায় হিমশিম খেয়েছে। তাই আসন্ন জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে ‘বরিশাল প্রতিবেশ উন্নয়ন ফোরাম’। বুধবার সকালে বরিশাল প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে এমন দাবি তুলে ধরেন উন্নয়ন সংগঠক শুভঙ্কর চক্রবর্ত্তী।
জাতীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণার আগে নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ, কর ও শুল্ক সুবিধা, সহজ অর্থায়ন এবং কার্যকর নীতিগত সহায়তার দাবি তুলে ধরতে “বৈশ্বিক জ্বালানি সঙ্কট ও নবায়নযোগ্য জ্বালানি প্রাক-বাজেট নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ধারণাপত্র তুলে উন্নয়ন সংগঠক শুভঙ্কর চক্রবর্ত্তী বৈশ্বিক জ্বালানি সঙ্কটের ফলে বাংলাদেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর প্রভাব তুলে ধরেন। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ ব্যবস্থার অর্থনৈতিক ও পরিবেশগত ঝুঁকি, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, জাতীয় বাজেট ২০২৬-২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ, কর ছাড় ও প্রণোদনার দাবি এবং নবায়নযোগ্য জ্বালানিতে স্থানীয় সরকার কমিউনিটি, নারী ও যুব সমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় বরিশাল প্রতিবেশ উন্নয়ন ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।



