সিংগাইরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

Printed Edition

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় মধ্যরাতে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি মিষ্টির দোকান, একটি মোবাইল রিচার্জের দোকান ও দু’টি কনফেকশনারি দোকানের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎণিকভাবে য়তির সঠিক হিসাব নির্ধারণ করা না গেলেও প্রায় ১২ লাখ টাকার তির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ব্যবসায়ীরা দাবি করছেন, তির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার। তিনি তিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।