মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস
প্যারিসের অদূরে লা কুরনভ পার্কের সবুজ মাঠে রোববার ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী ইলিশ উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধকে লালন করার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।
সবুজে ঘেরা উন্মুক্ত পরিবেশে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়। বাংলা নববর্ষের আবহ এবং ঈদের আনন্দকে একসাথে ধারণ করে প্রবাসীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপদেষ্টা মানিক মিয়া ও আব্দুর রহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আসাদ আলম বেপারী, সহসভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন সরকার, সাহিত্য সম্পাদক কবি খান বাহাদুর আতিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তৌফিকা সাহেদ, সহসভাপতি জিয়াউর মাতুব্বর, নূর আলম মঞ্জু ও মাসুদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক হাসান হাওলাদার, প্রচার সম্পাদক রিয়াম সরকার এবং হিমেল মাহমুদ ঈমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।



