ঝগড়া করলে হেরে যাবেন, জানার চেষ্টা করলে জিতে যাবেন : ছারছীনার পীর সাহেব

Printed Edition

আমিরে হিজবুল্লাহ ছারছীনা শরিফের পীর সাহেব আলহাজ হজরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেছেন- ইসলাম কেবল ইবাদতের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ইসলাম আমাদের শেখায় কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয়। আমাদের প্রাত্যহিক জীবনে অনেক সময় মতের অমিল হয়, আর সেখান থেকেই সৃষ্টি হয় ঝগড়া। কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্য হলো ঝগড়া এড়িয়ে চলা এবং সত্য অনুসন্ধানে ব্রতী হওয়া। সাময়িকভাবে ঝগড়ায় কাউকে চুপ করিয়ে দেয়া মানেই জয়ী হওয়া নয়। ঝগড়া মানুষের মনে অহঙ্কার বাড়িয়ে দেয় এবং অন্যের হৃদয়ে আপনার প্রতি ঘৃণা সৃষ্টি করে। আবার ঝগড়া মূলত শয়তানের একটি অস্ত্র, যা ভাইয়ে-ভাইয়ে বা বন্ধুর মধ্যে দূরত্ব তৈরি করে।

পীর সাহেব আরো বলেন, সর্বাবস্থায় জানার চেষ্টা বা জ্ঞান অন্বেষণই হলো প্রকৃত বিজয়। যখন আপনি ঝগড়া না করে বিষয়টি জানার বা বোঝার চেষ্টা করেন, তখন আপনি দু’টি বড় বিজয় অর্জন করবেন। একটি হলো ব্যক্তিত্বের বিজয়, অপরটি জ্ঞানের বিজয়। সত্য জানাটাই উদ্দেশ্য হওয়া উচিত, নিজেকে বড় প্রমাণ করা নয়। ঝগড়া করলে আপনি হয়তো সাময়িক তৃপ্তি পাবেন কিন্তু আখিরাতে এবং মানুষের হৃদয়ে হেরে যাবেন। বিজ্ঞপ্তি।