নিজস্ব প্রতিবেদক
খেলাফত মজলিস নেতারা বলেছেন, হত্যাকাণ্ড, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং, ছিনতাই প্রভৃতি অপরাধের মাত্রা বাংলাদেশে দিন দিন বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুরহাট ইজারায় অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ েেত্র আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা হতাশাজনক। ফেনী, সিলেট, রংপুরসহ সাম্প্রতিক সময়ে বারবার বন্যাকবলিত অঞ্চলে টেকসই বাঁধ নির্মাণ, মেরামত এবং খাল খনন, উদ্ধার ও সংস্কার প্রক্রিয়া সরকারকে এই মৌসুমেই দ্রুততার সাথে শেষ করতে হবে। পদ্মা ও তিস্তা নদীকে কেন্দ্র করে ব্যারেজ নির্মাণের যে মহাপরিকল্পনা নেয়া হয়েছে তা যেকোনো মূল্যে বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।



