গাজী নজরুলের বিষয়ে স্পিকার ও সিইসিকে জামায়াতের চিঠি

Printed Edition

বিশেষ সংবাদদাতা

সাতীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জামায়াতের সেক্রেটারি জেনারেল স্বাক্ষরিত একটি চিঠি গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) দেয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত খবরের প্রেেিত একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনীত নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়। এর ভিত্তিতে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়।

গত (বুধবার) বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদিত হয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে বহিষ্কারের এই সিদ্ধান্ত প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাখিল করা হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদের স্পিকারের কাছেও অনুলিপি প্রেরণ করা হয়েছে।