সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা

আদালতে নির্দোষ দাবি মন্ত্রী আরিফ, গৌছ ও বাবরের

Printed Edition
সুরঞ্জিতসেন গুপ্ত হত্যা চেষ্টা মামলায় সিলেটের বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দেন আসামিরা :  নয়া দিগন্ত
সুরঞ্জিতসেন গুপ্ত হত্যা চেষ্টা মামলায় সিলেটের বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দেন আসামিরা : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

সাবেক রেলপথ মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত হত্যাচেষ্টা মামলায় সিলেটের আদালতে হাজিরা দিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সরকারদলীয় হুইপ জি কে গৌছ, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। এ সময় শুনানিতে অংশ নিয়ে আসামি আরিফুল হক চৌধুরী, জিকে গৌছ ও লুৎফুজ্জামান বাবর নিজেদের নির্দোষ দাবি করেন।

৭ এপ্রিল দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আদালতে সশরীরে হাজির হয়ে শুনানিতে অংশ নেন বিএনপির এই তিন নেতা।

মামলার এজহার অনুযায়ী, ২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাইবাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলে নিহত ও ২৯ জন আহত হন। তখন অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত।

ওই ঘটনায় দিরাই থানার এসআই হেলাল উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২০২০ সালের ২২ অক্টোবর সুরঞ্জিত সেনের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনার দু’টি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গৌছসহ ১০ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়।