গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি মুহাতারামা নূরুন্নিসা সিদ্দিকার (এমপি) গোয়ালন্দে আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামে হাজীবাড়ী মসজিদ মাঠ প্রাঙ্গণে হাজীবাড়ী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা তেজগাঁও কলেজের প্রাক্তন অধ্যাপক শেখ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জালালউদ্দিন, কেন্দ্রীয় শূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফরিদপুর আঞ্চলিক টিমের সদস্য মো: শামসুল আল বরাটী, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ফরিদপুর আঞ্চলিক দায়িত্বশীল নেত্রী নাজমুন্নেসাসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুন্নিসা সিদ্দিকা বলেন, দেশে বিচারব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিকায়ন করা প্রয়োজন। আমরা চাই কুরআন ও সুন্নাহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ পরিচালিত হোক।



