কিশোরগঞ্জে ইলমে তাছাওউফ শিক্ষার ৮৮তম মাহফিল

Printed Edition

কিশোরগঞ্জের নিকলীতে আজ বৃহস্পতিবার থেকে কুরআন প্রচার ও ইলমে তাছাওউফ শিক্ষার ৮৮তম মাহফিল শুরু হচ্ছে।

নিকলী উপজেলার মির্জাপুর গ্রামে তিন দিনব্যাপী এই মাহফিলে আলেমরা কুরআন প্রচার ও ইলমে তাছাওউফ শিক্ষার বিষয়ে ওয়াজ করবেন। মাহফিলের আহ্বায়ক, প্রধান ওয়ায়েজ ও শিক্ষক বর্তমান জামানার হাদী নায়েবে রাসূল শাহ মোহাম্মদ আব্দুস শাকুর বলেন, সমগ্র বিশ্বজগত থেকে বিলুপ্ত পূর্ণাঙ্গ দ্বীন ও ইলমে তাছাওউফের সঠিক সন্ধান লাভের মহান উদ্দেশ্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাহফিলে দলে দলে যোগদানের জন্য তিনি মুসলিম দ্বীনদারদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।