টেইটের পদত্যাগে দায়িত্বে তালহা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ শন টেইট পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, নিজের পারিবারিক পরিস্থিতি সম্পর্কে বোর্ডকে অবহিত করার পরও টেইট কম সময়ের জন্য কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। পরবর্তীতে উভয়পরে আলোচনার ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। টেইটের বিদায়ে এখন নতুন বোলিং কোচ নিয়োগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে এই দায়িত্বে থাকছেন তালহা জুবায়ের।

বাংলাদেশের হয়ে খেলেছেন সাত টেস্ট ও ছয় ওয়ানডে খেলেছেন তালহা। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই সাবেক পেসার খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যুক্ত হন। দেশের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করে তিনি ইতোমধ্যে একজন দ কোচ হিসেবে পরিচিতি পেয়েছেন। এবার নাহিদ রানা, মোস্তাফিজদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেলেন সাবেক এই পেসার।

২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফে যোগ দিয়েছিলেন টেইট। দায়িত্ব পালনের সময় দেশের পেস বোলিং ইউনিটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অধীনে পেসাররা নিজেদের দতা, ধারাবাহিকতা ও কার্যকারিতা উন্নত করতে সম হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভারতের ঐতিহ্যবাহী রাজ্য দল বাংলা (বেঙ্গল)-এর কোচ হওয়ার দৌড়ে আছেন টেইট। প্রধান কোচের পদে আগ্রহ প্রকাশ করে তিনি নাকি সাাৎকারও দিয়েছেন। এমনকি প্রধান কোচ না হলেও পেস বোলিং কোচ হিসেবে তাকে দলে যুক্ত করার সুযোগ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপ। তার স্ত্রী ভারতীয় হওয়ায় নিয়মিত দেশটিতে যাতায়াত রয়েছে। পাশাপাশি বাংলা দলের মতো একটি বড় রাজ্য দলে কাজ করলে ভবিষ্যতে আইপিএল কিংবা ভারতীয় ক্রিকেটের অন্যান্য কাঠামোয় কাজের সুযোগ তৈরি হতে পারে। যেটি হাতছাড়া করতে চাননি টেইট।

পদত্যাগের বিষয়ে টেইট বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করা এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশেষ সম্মানের বিষয় ছিল। পেস বোলাররা যে অগ্রগতি অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত। আমি বিশ্বাস করি তাদের সামনে দারুণ একটি ভবিষ্যৎ অপো করছে। দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’