ক্রীড়া ডেস্ক
টমি স্মিথ ও ক্রিস উডকে নিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ৩৬ বছর বয়সী ডিফেন্ডার স্মিথ বর্তমানে ইংল্যান্ডের কাব ব্রেইনট্রি টাউনের হয়ে খেলেন। অন্য দিকে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড উড ইংলিশ প্রিমিয়ার লিগের কাব নটিংহ্যাম ফরেস্টের অন্যতম ভরসার নাম।
এ দিকে সুইডেনও ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। তবে চোটের কারণে দলে জায়গা হয়নি তারকা মিডফিল্ডার দেজান কুলুসেভস্কির। তার অনুপস্থিতি দলটির আক্রমণভাগের বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দলে অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয় রেখেছেন কোচ। স্কোয়াডে রয়েছেন আলেকজান্ডার ইসা, ভিক্টর গিওকারেস ও এলিম ফোর্সবার্গের মাতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা।



