আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন দিনব্যাপী ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়ন ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন অপরিহার্য। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, এই প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা, ঝুঁকি হ্রাস করা এবং ব্যাংকের আমদানি-রফতানিকারক গ্রাহকদের সেবার মান উন্নত করার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম জুলকার নাঈন এবং মো: মাযহারুল আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



