বিশিষ্ট ব্যাংকার এম লতিফ হাসান সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) বাংলাদেশে করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এইচবিএলের আগে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের ডিএমডি ও চিফ বিজনেস অফিসার ছিলেন। এ ছাড়া সিটি ব্যাংক, এনএ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেডেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। বিজ্ঞপ্তি।



