ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে হামলার ঘটনায় বিএনপি ও জামায়াতের চার নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মো: রোকন উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীনুল ইসলাম শাহীন ও জেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানান, সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিল বের করেন। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়। মিছিলে সদর উপজেলার বুধল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, হাবিবুল্লাহ, আব্দুস সালাম ও সৈয়দ মিয়া মেম্বার নেতৃত্ব দেন বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও তাদের প্রতিহত করতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মোটরসাইকেলে পিছু নেন। পরে সুহিলপুর থেকে বুধল ইউনিয়নের মালিহাতা শান্তিনগর এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো: জোনায়েদ হাসান।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিলের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালায়।



