আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগ রিকভারি ক্যাম্পেইন শুরু

Printed Edition
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগ রিকভারি ক্যাম্পেইন শুরু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগ রিকভারি ক্যাম্পেইন শুরু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির আর্থিক ভিত্তিকে আরো শক্তিশালী করতে তিন মাসব্যাপী (৩১ আগস্ট) “খেলাপি বিনিয়োগ রিকভারি ক্যাম্পেইন” শুরু হয়েছে গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ক্যাম্পেইনের মাধ্যমে খেলাপি বিনিয়োগ দ্রুত পুনরুদ্ধার, গ্রাহকদের সাথে কার্যকর যোগাযোগ বৃদ্ধি এবং বিনিয়োগ ব্যবস্থাপনায় আরো গতিশীলতা আনয়ন সম্ভব হবে। পাশাপাশি খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রম উৎসাহিত করতে ব্যাংকের কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেয়া হবে।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমান চৌধুরী, মো: আসাদুজ্জামান ভূঁঞা, মো: আমিনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, মো: মঞ্জুরুল আলম, ইঞ্জিনিয়ার মো: হাবীব উল্লাহ্, মোহাম্মদ আব্দুল মোবিন, কামাল হোসেন এফসিএ, মো: তৌহিদুজ্জামান ফুয়াদ, মো: আবদুল ওয়াদুদ, কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। সব শাখা ব্যবস্থাপকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।