ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ : অধ্য নুরুল আমিন

Printed Edition

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্য মুহাম্মদ নুরুল আমিন।

তিনি বলেন, দেশের অর্থনীতি ধ্বংস করে যারা ব্যাংক লুট করেছে, তাদের বিরুদ্ধে ফটিকছড়ির আপামর জনতা আজ ঐক্যবদ্ধ। দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীদের দিন শেষ হয়ে আসছে। গত বুধবার বিকেলে ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ফটিকছড়ির মানুষ আর কোনো লুটেরাকে প্রশ্রয় দেবে না। তারা এখন সৎ, যোগ্য ও আল্লাহ ভীরু নেতৃত্ব চায়। জনগণের এই অভূতপূর্ব জাগরণ প্রমাণ করে যে, আগামী ১২ ফেব্রুয়ারি তারা ন্যায়ভিত্তিক সমাজ ও ইনসাফ প্রতিষ্ঠার পে রায় দেবে।

পথসভার আগে তিনি আবদুল্লাহপুর ও জাফতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগে জোটের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং ভোট প্রার্থনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ও ফটিকছড়ি জামায়াতসহ স্থানীয় জোট নেতৃবৃন্দ।