ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনার সময় আগেই নির্ধারিত হয়েছে। কিন্তু এর মধ্যেই ইসরাইলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ চলছে।
গত রাতে এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রায় ১৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
অন্যদিকে, হিজবুল্লাহ আজ একাধিক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরাইলের দিকে রকেট ছুড়ছে।
মঙ্গলবার দক্ষিণ লেবাননের কিছু ছবি প্রকাশিত হয়েছে। যেখানে ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে এবং আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে। বিবিসি



