ইতালির ১৫ শহরে ‘লাল সতর্কতা’ জারি

তীব্র তাপপ্রবাহের কারণে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (২৩ জুন) মিলান ও রোমসহ ১৫টি শহরে ‘লাল সতর্কতা’ জারি করেছে।

নয়া দিগন্ত অনলাইন
তীব্র তাপপ্রবাহের কারণে ইতালিতে ‘লাল সতর্কতা’ জারি
তীব্র তাপপ্রবাহের কারণে ইতালিতে ‘লাল সতর্কতা’ জারি |সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের কারণে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (২৩ জুন) মিলান ও রোমসহ ১৫টি শহরে ‘লাল সতর্কতা’ জারি করেছে।

বুধবার এ সংখ্যা বেড়ে ১৬টিতে পৌঁছাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। লাল সতর্কতা সর্বোচ্চ মাত্রার সতর্কতা হিসেবে বিবেচিত হয়।

এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় জনগণকে হালকা খাবার খাওয়ার, দিনের সবচেয়ে গরম সময়ে ঘরের ভেতরে থাকার এবং শরীরে ঠান্ডা পানি ছিটিয়ে নেয়ার পরামর্শ দিয়েছে।

সূত্র: বাসস