হরমুজ প্রণালী নিয়ে আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে ব্রিটেন ও ফ্রান্স

হরমুজ প্রণালীকে সুরক্ষিত করতে তারা একটি পূর্ণাঙ্গ ও প্রতিরক্ষামূলক মিশনে অংশ নিতে প্রস্তুত। এ উপলক্ষে শুক্রবার ভিডিও কনফারেন্সে একটি বৈঠকও অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী |সংগৃহীত

ফ্রান্স ঘোষণা দিয়েছে যে, তারা ব্রিটেনের সাথে যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ে একটি আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে।

এলিসি প্রাসাদের ঘোষণা অনুযায়ী, হরমুজ প্রণালীকে সুরক্ষিত করতে তারা একটি পূর্ণাঙ্গ ও প্রতিরক্ষামূলক মিশনে অংশ নিতে প্রস্তুত। এ উপলক্ষে শুক্রবার ভিডিও কনফারেন্সে একটি বৈঠকও অনুষ্ঠিত হবে।

এই সভার উদ্দেশ্য হলো, নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের উপায় নিয়ে আলোচনা করা।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরুর পরে এই বৈঠকটি এই সংকট সমাধানে কার্যকরী হতে পারে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোঁ-নোয়েল বারো বলেছেন, বৈঠকটি প্রাথমিকভাবে একটি বড় ধরনের উদ্যোগ। এর সাথে অন্তত ডজনখানেক দেশ যুক্ত হচ্ছে।

তিনি আরো জানান, উপসাগরীয় রাষ্ট্রগুলোর সাথে সমন্বয়ক করেই উদ্যোগটি বাস্তবায়ন করতে চান তারা।

সূত্র : বিবিসি