ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানায় তিন ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার আভদেয়েভ এ তথ্য জানিয়েছেন।
তিনি টেলিগ্রামে বলেন, ‘শত্রু ড্রোন আমাদের অঞ্চলের বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।’
তিনি আরো বলেন, নিহতদের মধ্যে দু’জন প্রাপ্তবয়স্ক এবং তাদের সাত বছর বয়সী এক কিশোর রয়েছে। এছাড়া পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশু দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
সূত্র : বাসস



