ইতালিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইতালির দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়া উপকূলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন সিসিলিসহ কয়েকটি অঞ্চলে অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
ইতালিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ইতালিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত |প্রতীকী ছবি

ইতালির দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়া উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১।

সোমবার মধ্যরাতের পর অর্থাৎ রাত ১২টা ১২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি এই তথ্য নিশ্চিত করেছে। গভীর রাতে হঠাৎ এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংস্থাটি জানিয়েছে, ২৫০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

কালাব্রিয়া ছাড়াও সিসিলি, কাম্পানিয়া এবং পুগলিয়ার মতো ইতাহির বেশ কয়েকটি দক্ষিণাঞ্চলীয় এলাকায় এই কম্পন বেশ ভালোভাবেই টের পাওয়া গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কিত মানুষের মনে স্বস্তি ফেরাতে স্থানীয় প্রশাসন পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে কর্মকর্তারা কাজ করছেন।

সূত্র : সিনহুয়া