মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার আগ্রহ দেখিয়েছে চীন। এরপর জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
গ্রিনিচ মান সময় রাত ২টা ৫২ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের ফিউচারের দাম ১ দশমিক ১৭ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১০২ দশমিক ২৭ ডলারে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৪ মে) ইরান থেকে প্রায় ৩০টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার খবর পাওয়া গেলেও, হরমুজ প্রণালীতে জাহাজ হামলা ও জাহাজ জব্দের উদ্বেগ অব্যাহত থাকায় এই মূল্যবৃদ্ধি হয়েছে।
সূত্র: আল জাজিরা



