লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৭, শিশুসহ আহত ২৪

দক্ষিণ লেবাননে শনিবার (২৫ এপ্রিল) ইসরাইলি হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন শিশুসহ ২৪ জন।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো
হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো |সংগৃহীত

দক্ষিণ লেবাননে শনিবার (২৫ এপ্রিল) ইসরাইলি হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন শিশুসহ ২৪ জন।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ এ তথ্য জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে লেবাননে চলমান ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে এবং কমপক্ষে সাত হাজার ৭২৫ জন আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়ানো সত্ত্বেও হামলা চলমান রয়েছে।

সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট আই