দাবি জমিয়তের

পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’-‘মাশাআল্লাহ’ বলে মুসলিম ভোট ভাগের চেষ্টা চলছে

মুসলিম ও ধর্মনিরপেক্ষ ভোটারদের কাছে সংগঠনের তরফ থেকে অনুরোধ জানানো হয়, যাতে তাদের ভোট ভাগ না হয়, সে দিকে সচেতন থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে মুসলিম সম্প্রদায়ের বেশকিছু দাবি-দাওয়া বাকি থাকলেও সাম্প্রদায়িক শক্তিকে রুখতে জমিয়ত নেতারা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে মত প্রকাশ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
সাম্প্রদায়িক শক্তিকে রুখতে জমিয়ত নেতারা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে মত প্রকাশ করেছেন
সাম্প্রদায়িক শক্তিকে রুখতে জমিয়ত নেতারা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে মত প্রকাশ করেছেন |প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গে কিছু অপশক্তি নিজেদের সেকুলার দাবি করে ‘ইনশাআল্লাহ’ বা ‘মাশাআল্লাহ’ বলে মুসলিম ভোট ভাগের চেষ্টা করছে বলে দাবি করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য নেতারা। একইসাথে তারা এমন সেকুলারদের সাম্প্রদায়িক শক্তি বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পশ্চিমবঙ্গ জমিয়ত একটি সভার আয়োজন করে। সেখান থেকেই স্থানীয় মুসলিম ভোটারদের সতর্ক করে এই বার্তা দেয়া হয়। সভায় রাজ্য সভাপতি হাফেজ ইয়াকুব ফরিদী, সাধারণ সম্পাদক কাজী শামসুদ্দিন আহমেদ, সহ-সভাপতি মাওলানা হাজিবুদ্দিন, সহ-সভাপতি (মুর্শিদাবাদ) মুফতি নাজমুল হক ও (২৪ পরগনা) মাস্টার কাওসার আলিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ওই সভায় মূলত দুটি বিষয়ের ওপর আলোচনা হয়। প্রথমত, নির্বাচনের ঠিক আগে এসআইআরকে ইস্যু করে সাধারণ মানুষকে হয়রানি করার পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করা হয়েছে। জমিয়তের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

জমিয়ত উলামায়ে হিন্দ স্পষ্ট জানিয়েছে যে, তারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। যারা ধর্মের নামে বা মসজিদ-মন্দির ইস্যু করে বিভাজনের রাজনীতি করতে চায়, তাদের পরাজিত করতে সক্ষম এমন ধর্মনিরপেক্ষ দলকেই তারা সমর্থন করবে।

মুসলিম ও ধর্মনিরপেক্ষ ভোটারদের কাছে সংগঠনের তরফ থেকে অনুরোধ জানানো হয়, যাতে তাদের ভোট ভাগ না হয়, সে দিকে সচেতন থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে মুসলিম সম্প্রদায়ের বেশকিছু দাবি-দাওয়া বাকি থাকলেও সাম্প্রদায়িক শক্তিকে রুখতে জমিয়ত নেতারা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে মত প্রকাশ করেছেন।

কিছু অপশক্তি নিজেদের সেকুলার দাবি করে ‘ইনশাআল্লাহ’ বা ‘মাশাআল্লাহ’ বলে মুসলিম ভোট ভাগের চেষ্টা করছে বলে দাবি করেছে জমিয়ত। ওই নব্য সেকুলারদেরকেও সাম্প্রদায়িক শক্তি আখ্যা দিয়েছেনে নেতারা। তাই তাদের উদ্দেশ্য বিবেচনা করে মুসলিমদের সাবধান থাকার পরামর্শ দিয়েছেন তারা। সূত্র : পুবের কলম