জাতিসঙ্ঘ

মিয়ানমারে নির্বাচনকালে বিমান হামলায় ১৭০ বেসামরিক নাগরিক নিহত

‘২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ভোটগ্রহণকালে আকাশপথে আনুমানিক ৪০৮টি হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’

নয়া দিগন্ত অনলাইন
মিয়ানমারে নির্বাচনকালে বিমান হামলা
মিয়ানমারে নির্বাচনকালে বিমান হামলা |সংগৃহীত

মিয়ানমারে দু’ মাসব্যাপী ভোটগ্রহণকালীন পরিচালিত চার শতাধিক সামরিক বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে জাতিসঙ্ঘ।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জাতিসঙ্ঘের মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ভোটগ্রহণকালে আকাশপথে আনুমানিক ৪০৮টি হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। বাসস