লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহ আল-ফাওকায় ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, শুক্রবার (১ মে) সকালে হারিস এবং আল-তাইরি শহরে অতিরিক্ত ইসরাইলি হামলা চালানো হয়েছে।
এছাড়াও কাফারশুবা, আল-মানসৌরি, কৌনিন ও ওয়াদি আল-হুজাইর শহরে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
সূত্র: আল জাজিরা



